কুষ্টিয়ার মিরপুরে মালিকবিহীন অবস্থায় হেরোইন উদ্ধার
সারাদেশ আইন-আদালত

কুষ্টিয়ার মিরপুরে মালিকবিহীন অবস্থায় হেরোইন উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:

কুষ্টিয়া মিরপুরে অভিযান চালিয়ে ১.১২০ কেজি হেরোইন উদ্ধার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি’র একটি দল। সোমবার (২৭ মার্চ) দুপুর সাড়ে তিনটার দিকে মিরপুর উপজেলার ভাঙ্গা বটতলা নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় হেরোইন উদ্ধার করা হয়।

বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি’র উপ-অধিনায়ক, মেজর মোঃ রকিবুল ইসলাম, পিএসসি এর নেতৃত্বে ভাঙ্গা বটতলা নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা  করে। এসময় মেহেরপুর হতে ছেড়ে আসা কুষ্টিয়া মহাসড়কে আলহাজ্ব পরিবহনে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১.১২০ কেজি হেরোইন উদ্ধার করে বিজিবি। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক সিজার মূল্য ২২ লক্ষ ৪০ হাজার টাকা।