কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ায় ভাবগাম্ভীর্য ও জাঁকজমক ভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হয়েছে। রোববার (৯ অক্টোবর) বিকালে মৌবনের উদ্যোগে নারী বাতায়ন পরিচালিত মঙ্গলালোক এর আয়োজন করে।
মহানবী হযরত মোহাম্মদ (সা:) এর শুভ আগমন উপলক্ষে ১২ই রবিউল আওয়াল হাউজিং ও হরিপুর মঙ্গলালোকে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সমগ্র মুসলিম উম্মার এবং দেশ ও জাতির জন্য শান্তি কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ। পরে তাবারক বিতরণ করা হয় ।







