মেহেরপুর, গাংনী সংবাদদাতা :
বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে মেহেরপুরের গাংনীতে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। নারীদের আত্মকর্মসংস্থান তৈরী এবং শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করার লক্ষ্যে মরহুম কামরুজ্জামান বুড়াে স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে এসব উপকরণ বিতরণ করা হয়। রবিবার (২ অক্টোবর) বিকেলে মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সাহিদুজ্জামান শিপুর সঞ্চালনায় এবং মরহুম কামরুজ্জামান বুড়ো ফাউন্ডেশনের সভাপতি জিয়াউল হকের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে ৩৭টি সেলাই মেশিন ও ৩২টি বাইসাইকেল বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খােকন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইব্রাহীম শাহিন, আওয়ামী লীগ নেতা ও হিজলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান,বিশিষ্ট সমাজ সেবক হাজী মহাম্মদ মহাসিন আলী,বীর মুক্তিযুদ্ধা আমিরুল ইসলাম,বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ও গাংনী উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি এনামুল হক,আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু সহ প্রমুখ।







