কুষ্টিয়ায় গাঁজাসহ আটক-১
সারাদেশ আইন-আদালত

কুষ্টিয়ায় গাঁজাসহ আটক-১

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার পশ্চিম ধর্মদাহ সীমান্ত এলাকা থেকে মোঃ কামাল হোসেন (৬৫) নামের এক মাদক কারবারীকে আটক করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর একটি দল। রবিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ পশ্চিম ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলারের অভ্যন্তরে কচির মোড় নামক এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক কামাল হোসেন কুষ্টিয়া দৌলতপুর থানার চড়–ইকুড়ি গ্রামের মৃত দৈয়ম মন্ডলের ছেলে। বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গোপন সংবাদের মাধ্যমে জানতে পেয়ে, হাবিলদার মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে কামাল হোসেনকে আটক করে।

এসময় তার কাছ থেকে ভারতীয় ০২ কেজি গাঁজা, ০১টি মোবাইল ফোন এবং ০১টি সিমসহ আটক করে বিজিবি। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৯,৩০০/- টাকা। আটককৃত মাদকদ্রব্যসহ আসামীর বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে। যার মামলা নম্বর ১৯। তারিখ- ০৫/০২/২০২৩।