সবার সংবাদ ডেস্ক:
মুজিবনগরে সুদের ব্যবসা করে সাধারণ মানুষ কে প্রতারণা করে আসছে এমন অভিযোগে পরিপ্রেক্ষিতে মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামে ঘন্টা ব্যাপী অভিযান চালিয়েছে মুজিবনগর থানা পুলিশের একটি দল। তল্লাশির সময় বাড়ির মালিক সুদ কারবারী দিবাস্তিন মন্ডল (৪৮) কে আটক করা করে মুজিবনগর থানা পুলিশ। আটককৃত সুদ কারবারি দিবাস্তিন মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামের মৃত খোকন মন্ডলের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, দিবাস্তিন মন্ডল বিভিন্ন এলাকার গরীব ও অসহায় লোকজনকে লোভের ফাঁদে ফেলে চেক ও স্ট্যাম্প নিয়ে সুদের কারবার করছে এবং পরবর্তীতে উক্ত চেক এবং স্ট্যাম্পে ইচ্ছামত টাকার অংক বসিয়ে প্রতারণা করে আসছে। এমনকি মোটরসাইকেলও জমা রেখে সুদের উপর টাকা দিয়ে থাকেন। পরবর্তীতে প্রতারণার মাধ্যমে অধিক টাকা আদায় করে। এমন গোপন খবরের ভিত্তিতে শনিবার রাত মুজিবনগর থানার ওসি মেহেদি রাসেলের নেতৃত্ব পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। সুদকারবারি সিবাস্তিনের বাড়ি তল্লাশি চালিয়ে ৪৪টি নন জুডিশিয়াল স্ট্যাম্প, ২৭ পিচ (ব্লাঙ্ক) ব্যাংক চেক এবং ৩টি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি রাসেল জানান,দিবাস্তিন মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রামের মানুষকে স্ট্যাম্প ও সাদা ব্যাংক চেকে স্বাক্ষর করিয়ে চড়া সুদে টাকা ধারের নামে সুদের কারবার করে আসছে। আবার কেউ টাকা পরিশোধ করতে না পারলে তাদের স্বর্ণের গহনা ও মোটরসাইকেলসহ অন্যান্য মালামাল উঠিয়ে নেয়। দিবাস্তিনের বাড়িতে অভিযান চালিয়ে স্ট্যাম্প ও চেকসহ অন্যের কাছ থেকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে আসা মালামাল তার বাড়িতে আছে এমন সংবাদ পেলে শনিবার সন্ধ্যারাতে তার বাড়িতে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দসহ দিবাস্তিন কে থানা হেফাজতে নেয়া হয়েছে। তার নামে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।







