মেহেরপুরে রুপার দায়ের করা মামলায় ৫জনের জামিন মঞ্জুর
আইন-আদালত মেহেরপুর

মেহেরপুরে রুপার দায়ের করা মামলায় ৫জনের জামিন মঞ্জুর

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরে সাংবাদিকদের নামে নিলুফার ইয়াসমিন রুপার দায়ের করা মামলায় ৪ সাংবাদিক সহ ৫ জনের জামিন ও একজন অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। চাঁদা দাবীর কথা উল্লেখ করলেও নিলুফার ইয়াসমিন রুপার দাবী তিনি মানহানির মামলা করেছেন।

সোমবার (৯ জানুয়ারি) জুডিশিয়াল আদালত ২য় তে ২নং থেকে ৬ নং  আসামি মোঃ আতাউর রহমান, মোঃ তরিকুল ইসলাম, মোঃ মিজানুর রহমান অপু, রানা নেওয়াজ ও মোছাঃ রেক্সনা হাজির হয়ে জামিনের আবেদন করলে মেহেরপুর আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারিক হাসান সবাইকে জামিন  দেন।

আসামীদের পক্ষে কৌশলী ছিলেন মোঃ আব্দুল্লাহ আল মামুন রাসেল। বাদী পক্ষে যুক্তি তর্ক পেশ করে বাদী নিলুফার ইয়াসমিন রুপা নিজে । যুক্তিতর্ক পেশের সময় তিনি বলেন আমি চাদাবাজি নয় মানহানির মামলা করেছি। মামলার ১ নং আসামি শ্যামবাজার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আলী হাসান অসুস্থতার কারনে অনুপস্থিত থাকায় তার নামে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছে আদালত। 

মামলার বিবরনে জানা যায়, ২০২১ সালের ১২ আগষ্ট  মোবাইল ফোনে ১ নং আসামি শ্যামবাজার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আলী হাসান নিলুফার ইয়াসমিন রুপার কাছে ১০লাখ টাকা চাদা দাবী করে। রুপা চাঁদা না দিলে ২০২১ সালের ১৭ আগষ্ট দৈনিক শ্যামবাজার প্রত্রিকায় “১০ বছরে কোটিপতি কে এই রুপামনি, “বেরিয়ে আসছে মেহেরপুরের আলোচিত রুপামনির সন্ত্রাসী কর্মকান্ড”, “ শীর্ষ সন্ত্রাসী প্যাডির বান্ধবী ছিলো মেহেরপুরের রুপামনি”  শিরোনামে ধারাবাহিক সংবাদ প্রকাশ করে।

এই সংবাদ প্রকাশের পর গত ০৮-০৯-২০২১ তারিখে নিলুফার ইয়াসমিন রুপা বাদী হয়ে মেহেরপুর চিপ জুডিশিয়াল আমলী আদালতে একটি মামলা দায়ের করে। আদালত মামলাটি তদন্তের জন্য সিআইডি কে দায়িত্বভার দেয় । সিআইডি তদন্ত প্রতিবেদন আদালতে প্রেরণ করলে আদলত মামলাটি আমলে নিয়ে আসামীদের হাজির হওয়ার সমন জারি করে। 

আসামী মিজানুর রহমান অপু বলেন, আমি বাদী নিলুফার ইয়াসমিন রুপার সাথে স্বশরীরে অথবা অনলাইনের মাধ্যমে পূর্বে কোন কথাবার্তা হয়নি। আমি মামলার পূর্বে বাদীকে চিনতাম না। আমি তাকে নিয়ে কোন সংবাদ প্রকাশ করিনি । সে কেন আমার নামে মামলা করেছে আমি জানিনা।