সবার সংবাদ ডেস্ক:
হিরো মোটরসাইকেল কিনে লাখপতি হলেন মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের ওসমান গনি। শনিবার একে মোটরস গাংনীর বামুন্দী শাখা থেকে ওসমান গনি ১ লক্ষ ৩ হাজার টাকা দিয়ে একটি হিরো মোটরসাইকেল ক্রয় করেছিলেন। রবিবার প্রতিদিনের ন্যায় লটারি অনুষ্ঠিত হলে ভাগ্যবান ব্যক্তি হিসেবে লটারিতে নাম উঠে উসমান গণির। জিতেনেন এক লক্ষ টাকা।
হিরো ডেইলি লাখপতি এই শিরোনাম সারাদেশে প্রতিদিন লটারি মাধ্যমে একজনকে ১ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয়। এরই আলোকে রবিবার লটারি মাধ্যমে ১ লক্ষ টাকা পুরস্কার জিতে নেন মেহেরপুরের ওসমান গনি।।
রবিবার সন্ধ্যায় একে মোটরস মেহেরপুর শাখায় ওসমান গনিকে সংবর্ধনা দেওয়া হয়। একে মটরসের স্বত্বাধিকার মুস্তাকুর রহমান তুষার ওসমান গনিকে ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানান। এ সময় গাংনীর পৌর কাউন্সিলর মিজানুর রহমান সেখানে উপস্থিত ছিলেন।







