সবার সংবাদ প্রতিবেদক:
মঙ্গলবার সকালে কিছুটা বেশি উঠতে থাকে। পানির ওপর ভেসে থাকা পদার্থটি দেখতে অনেকটা ডিজেলের মতো এবং এর গন্ধও ডিজেলের সঙ্গে মিল রয়েছে বলে স্থানীয়দের দাবি। বাঁশের খুঁটি বা লাঠি দিয়ে চাপ দিলে নিচ থেকে বেরিয়ে আসছে তেল জাতীয় পদার্থ। এ খবর মূহুর্তেই ছড়িয়ে পড়ে এলাকায়। আসলেই নদীর নিচে তেলজাতীয় পদার্থ উঠছে না অন্যকিছু ঘটনা রয়েছে তা নিয়ে চলছে তুমুল আলোচনা।
ফিরাতুল ইসলাম বলেন, এক মাস আগে এই নদী খননের কাজ চলছিলো। সেসময় স্কেভেটরের তেলের পাইপ নষ্ট হয়ে অনেক তেল এখানে পড়েছিল। সেই তেল মাটির নিচে চাপা পড়েছিল। এখন প্রায় এক-দেড়মাস পর এখন ফোটা ফোটা তেল উঠছে। অনেকেই বলছে নদী থেকে তেল উঠছে। এখন নদী থেকে তেল উঠছে না সেই তেল আমরা কেউই জানি না।
ঘটনার খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম এবং পানি উন্নয়ন বোর্ডের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং উর্ধ্বোতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল খালেক।







