সবার সংবাদ ডেস্ক:
এক টাকা, দুই টাকার নোট বা এক টাকার কয়েন নিয়ে মেহেরপুরের অসচ্ছল ছোট ব্যবসায়ীরা এখন চরম দুর্ভোগের মুখে পড়েছে। এসব মুদ্রা নিয়ে তারা ব্যাংকে গেলে, দোকানে গেলে তা ব্যবহার করতে পারছে না। ফলে মেহেরপুর জেলার তিনটি উপজেলার কোন ব্যবসা প্রতিষ্ঠানে দুই টাকা এক টাকার নোট বা কয়েন এখন লেনদেন হয় না বললেই চলে। সরজমিনে গিয়ে দেখা যায় অনেক ব্যবসায়ির কাছে হাজার হাজার টাকার এক টাকা দুই টাকার কয়েন বস্তা বন্দী হয়ে পড়ে আছে বলে জানান ভুক্তভোগীরা।
গাংনী উপজেলার বামুন্দি বাজারের মুদি ব্যবসায়ী আরিফ বলেন, আমার কাছে প্রায় ১০ হাজার টাকার এক টাকা ও দুই টাকার কয়েন দীর্ঘদিন যাবত পড়ে আছে কোনভাবেই এটা কে চালানো যাচ্ছেনা। গাংনী বাজারে পান বিড়ি বিক্রেতা আব্দুল আজিজ বলেন আমি ছোট্ট একটি ব্যবসা দিয়ে জীবন জীবিকা নির্বাহ করে থাকি। আমার কাছে দীর্ঘদিন যাবত ১ টাকা ও দুই টাকার কয়েন পড়ে আছে এটি আর চলে না এই বিষয়টি নিয়ে দেখার কেউ আছে বলে আমার কাছে মনে হয় না।
গাংনী পৌরসভার বাঁশবাড়িয়া বাজার মুদি ব্যবসায়ী তোফাজ্জল হোসেন বলেন আমি একজন নদী ব্যবসায়ী আমার কাছে প্রায় ২০ হাজার টাকার মত এক টাকা দুই টাকার কয়েন দীর্ঘদিন যাবত পড়ে আছে এই কয়েন ফকিরকে ভিক্ষা দিতে গেলেও নেয় না তাহলে কি এই কয়েন অচল হয়ে গেছে?
৮ নং ধানখোলা ইউপি যুগিন্দা গ্রামের মুদি ব্যবসায়ী আব্দুল মজিদ বলেন ছোট্ট একটি ব্যবসা করে কোনরকম দিনো পথ চালায় দীর্ঘ সময় ধরে এক টাকা দুই টাকার কয়েন লেনদেন নেই সেই সাথে আমার কাছে প্রায় ৪ হাজার টাকা কয়েন পড়ে আছে তাহলে কি এই কয়েনের হাল?
এই বিষয়ে গাংনী সোনালী ব্যাংক লিমিটেড উপজেলা পরিষদ শাখার ব্যবস্থাপক বলেন সরকারিভাবে কোন নিষেধ নেই কয়েন ব্যাংকে নিয়ে আসলে ব্যাংক নিতে বাধ্য।







