সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের গাংনীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে মেহেরপুরের গাংনী সিদ্দিকীয়া সিনিয়র দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ করা হয়। গাংনী পৌর আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনরুল ইসলাম বাবু, সাবেক ছাত্রনেতা ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতুসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এসময় বীর মুক্তিযোদ্ধা, অসহায় দুস্থ ও বিশেষ চাহিদা সম্পন্ন দুই হাজার জনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।







