রাধাঁকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটি গঠন
অন্যান্য মেহেরপুর

রাধাঁকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটি গঠন

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর সদর উপজেলার রাধাঁকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটিগঠন করা হয়েছে। বুধবার সকালে রাধাঁকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কমিটি গঠন করা হয়।

আর.আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা মৎস্য লীগের সভাপতি মোঃ শরিফুদ্দিন নিকূল, বুড়িপোতা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য মোঃ ইসমাইল হোসেন, বুড়িপোতা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আনিছুর রহমান।

অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফিরাতুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে ডাক্তার আব্দুল কুদ্দুস, শাহারিয়ার লিয়ন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উক্ত বিদ্যালয়ের ৩ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে টিফিন বক্স বিতরণ করা হয়।