মেহেরপুরে দিনব্যাপি স্ট্রেস ম্যানেজমেন্ট কর্মশালা অনুষ্ঠিত
অন্যান্য মেহেরপুর

মেহেরপুরে দিনব্যাপি স্ট্রেস ম্যানেজমেন্ট কর্মশালা অনুষ্ঠিত

সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরে দিনব্যাপি স্ট্রেস ম্যানেজমেন্ট কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে কর্মশালা অনুষ্ঠিত হয়। পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক জীবনের নানাবিধ স্ট্রেস ম্যানেজমেন্টের মাধ্যমে সেবাদান ত্বরান্বিত করার লক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাসের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। এসময় করেন সরকারি কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কর্মশালায় অংশগ্রহণ করে।