সবার সংবাদ প্রতিবেদক:
সাধারণ আনসার সদস্যদের চাকুরী জাতীয়করণের এক দফা দাবিতে মানববন্ধন করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। রবিবার (২৫ আগস্ট) বেলা সাড়ে এগারোটার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে নেতৃত্ব দেন সহকারী প্লাটুন কমান্ডার ইব্রাহিম হোসেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন সমন্বয়ক আশরাফুল, রিপন, নাজমুলসহ জেলার আনসার সদস্য। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের সকল সেক্টরে সংস্কার চলমান। এ অবস্থায় আমাদের এক দফা দাবি আনসার সদস্যদের জাতীয়করণ করা এবং বাস্তবায়ন করা।







