আওয়ামী লীগ নেতা আসলাম হোসেন শিহির আর নেই
অন্যান্য মেহেরপুর

আওয়ামী লীগ নেতা আসলাম হোসেন শিহির আর নেই

সবার সংবাদ ডেস্ক:

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সংস্কৃতি উপ কমিটির অন্যতম সদস্য ও জেলা আওয়ামী লীগের সংস্কৃতি সম্পাদক মেহেরপুরের কৃতি সন্তান আসলাম হোসেন শিহির ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার সময় ঢাকায় বনশ্রীতে তার বাসভবনে তিনি ইন্তেকাল করেন। তিনি মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আজাহার হোসেনের সন্তান।

আসলাম হোসেন শিহির মেহেরপুর জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হলে কেন্দ্রীয় ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি পরপর দুইবার বাংলাদেশ কেন্দ্রীয় সংস্কৃতি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ছাত্র রাজনীতি থেকে আওয়ামী লীগের রাজনীতি শুরু করেন।

তিনি পরপর তিনবার বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সংস্কৃতি উপকমিটির সদস্য নির্বাচিত হন। জেলার রাজনীতিতেও তিনি নিজের অবস্থান তৈরি করেন। আসলাম হোসেন শিহির টানা দুইবার জেলা আওয়ামী লীগের সংস্কৃতি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। প্রসঙ্গত, আসলাম হোসেন শিহির সেপ্টেম্বরের শুরুর দিকে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হন।