সবার সংবাদ ডেস্ক:
কুষ্টিয়া জেলা বিএনপির নিন্দা ও প্রতিবাদ
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন এক যুক্ত বিবৃতিতে গত ৪ঠা ফেব্রুয়ারি বিএনপি'র খুলনা বিভাগীয় সমাবেশে যাওয়ার পথে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার বারো বাজারে কুষ্টিয়ার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, দৌলতপুর উপজেলা বিএনপি'র সভাপতি, সাবেক সংসদ সদস্য, আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লার গাড়ী বহরে আওয়ামী লীগ-যুবলীগের হামলায় প্রায় শতাধিক নেতাকর্মী আহত ও গাড়ী ভাংচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, খুলনার বিভাগীয় মহাসমাবেশকে বাধাগ্রস্থ ও বানচাল করার হীন অপপ্রয়াসের অংশ হিসেবে এই কাপুরুষোচিত ও নেক্কারজনক হামলা চালানো হয়েছে। নেতৃবৃন্দ বিবৃতিতে আরো বলেন, এই হামলায় প্রায় শতাধিক নেতাকর্মী আহত হয়েছে এবং ১৫-২০টি বাস ও মাইক্রোবাস ভাংচুর করা হয়েছে।
এ ছাড়াও নেতৃবৃন্দ গত ৩রা ফেব্রæয়ারী রাতে ভেড়ামারা রেলওয়ে ষ্ট্রেশনে বিএনপি নেতাকর্মীদের উপর পুলিশি হামলারও তীব্র নিন্দা জানিয়েছেন। নেতৃবৃন্দ আহত দৌলতপুর উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, হোগলবেড়িয়া ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, দৌলতপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি আতাউর রহমান, প্রাগপুর ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আকবর আলী, দৌলতপুর উপজেলা যুবদল নেতা আকিজ আহমেদ, দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদ, যুগ্ম আহবায়ক কর্নেল, যুগ্ম আহবায়ক একলাস, আড়িয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক ইনজাল হোসেন, সদস্য সচিব সুমন ও যুগ্ম আহবায়ক হাসান আলী, রেফায়েতপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোকাব্বার আমিন, খলিশাকুন্ডি ইউনিয়ন যুবদলের নেতা সাজাহান, সুমন, মোঃ আকবর মোল্লা, মোঃ মাহাবুবুর রহমান, ওসমান মন্ডল, মাসুদুল হক, মোঃ জাহারুল ইসলাম, মোঃ রহিদুল ইসলাম, মোঃ জনি ইসলাম, মোঃ মদক আলী, মোঃ তন্ময়, মোঃ সোহাগ আলী, মোঃ আনারুল ইসলাম, মোঃ আকুব্বার, এখলাচুর রহমান, মোঃ রবি, মোঃ বাবুল হোসেন বাবু, মোঃ খালেক, মোঃ রহিদুল ইসলাম, মোঃ জাফিরুল ইসলাম, তপন আলী, শফিকুল ইসলাম, মোঃ বিল্লাল হোসেন, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ আকিজ উদ্দীন, মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, মোঃ ছোটন মোল্লা, মোঃ তরিকুল ইসলাম রবি, মোঃ হামজালাল, মোঃ টিপু সুলতান, মোঃ মোকাব্বার হোসেন, মোঃ রুস্তম আলী, মোঃ আমজাদ হোসেন, বেনজির আহমেদ বাচ্চু, মোঃ জাফর ইকবাল, কর্ণেল, মনি লস্কর, মোঃ লিটন আলী, মোঃ মুনতাজ ফরাজি, মোঃ ইনজাল হোসেন, মোঃ মাহাবুল মোল্লা, মোঃ ফারুক হোসেন, মোঃ আতাউর রহমান, মোঃ মাহাবুল হোসেন, মোঃ হাসান আলী, মোঃ সুমন পিদা, মোঃ শাজাহান আলী, মোঃ শুকুল হোসেন, মোঃ সুমন ফরাজি, মোঃ আসাদুল হক, মোঃ লিটন জোয়াদ্দার, মোঃ বিল্লাল হোসেন, সদর আলীসহ দৌলতপুর উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মৎস্যজীবী দল সহ শতাধিক নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
পাশাপাশি নেতৃবৃন্দ এই হামলার সাথে জড়িত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নামধারী সন্ত্রাদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।







