গাংনীতে উত্যক্তকারীর হামলায় ১জন আহত : দেশীয় অস্ত্র উদ্ধার
অন্যান্য

গাংনীতে উত্যক্তকারীর হামলায় ১জন আহত : দেশীয় অস্ত্র উদ্ধার

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামে ছাত্রী উত্যক্তকারীর হামলার ইলিয়াস হোসেন (২৮) নামের একজন আহত হয়েছেন। আহত ইলিয়াস ছাতিয়ান গ্রামের বাসিন্দা। এবং হামলাকারী ওই গ্রামের হাওড়াপাড়ার রফিকুল ইসলামের ছেলে হলি মিয়া।  এদিকে হামলার পর হলি পলাতক রয়েছেন। ঘটনাস্থল থেকে ১টি হাসুয়া ও ডাসা (দেশীয় অস্ত্র) উদ্ধার করেছে স্থানীয় কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের সদস্যরা।

মঙ্গলবার সন্ধ্যারাতে এ হামলার ঘটনা ঘটে। আহত ইলিয়াস হোসেন জানান, সোমবার সকালের দিকে আমার এক নারী আত্মীয় ছাতিয়ান গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এসময় হলি তাকে গতিরাধে করে উত্যক্ত করে। এনিয়ে মঙ্গলবার সন্ধ্যার দিকে আমি হলি ডেকে উত্যক্ত করার বিষয়ে নিষেধ করি। এসময় হলি বাড়ি থেকে হাসুয়া ও মাংস কাটা ডাসা নিয়ে আমাকে কুপাতে থাকে। স্থানীয়রা ছুটে আসলে, সে তার ব্যবহৃত হাসুয়া ও ডাসা ফেলে পালিয়ে যায়।