মেহেরপুরে সেচ পাম্পের বেল্টের আঘাতে যুবকের মৃত্যু
মেহেরপুর দুর্ঘটনা

মেহেরপুরে সেচ পাম্পের বেল্টের আঘাতে যুবকের মৃত্যু

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনীর মাঠপাড়ায় গোসল করতে গিয়ে সেচ পাম্পের বেল্টের সাথে আঘাত পেয়ে আহার আলী (২১) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। রোববার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। আহার আলী মাঠপাড়ার আজিবার মÐলের ছেলে।

প্রত্যক্ষদর্শী রাকিবুল ইসলাম জানান, তার মামা আহার আলী বাড়ির পাশে বৈদ্যুতিক সেচ পাম্পে গোসল করতে গেলে হঠাৎ পা পিছলে সেচ পাম্পের মোটরের বেল্টের উপর পড়ে যায়। এতে সেচ পাম্পের সাথে মাথার পেছনে আঘাত লাগে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, কয়েকদিন পর সিঙ্গাপুরে যাওয়ার কথা ছিল আহার আলীর।

গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, গোসল করতে গিয়ে দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পাবার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোন অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।