মেহেরপুরে রুপাকে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে মানববন্ধন
মেহেরপুর

মেহেরপুরে রুপাকে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে মানববন্ধন

সবার সংবাদ ডেস্ক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিকে অসন্মান ও অবমাননা সহ বঙ্গবন্ধু সৈনিক লীগের সদস্য না হয়েও পদের অপব্যাবহার , নিয়ম-নীতি তোয়াক্কা না করে গার্ড অব অনার গ্রহণ করা সহ তার অপকর্মের প্রতিবাদ করায় সাংবাদিক ও রাজনৈতিক নেতাকর্মীর নামে মামলা ও জীবননাশের হুমকি ঘটনার হোতা এবং বঙ্গবন্ধু সৈনিক লীগের কথিত আহবায়ক নিলুফার ইয়াসমিন রুপাকে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে বঙ্গবন্ধু সৈনিক লীগ মেহেরপুর জেলা শাখা মানববন্ধন করেছে।

রোববার (২৮ মে) সকাল ১১টায় মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক তরুণ আহমেদের নেতৃত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, মেহেরপুর পৌর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সফুরা খাতুন, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন, গাংনী উপজেলা সৈনিক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমজাদ হোসেন সহ বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতা কর্মীবৃন্দ।