সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরাফাত রহমান নূর (১৮), সজিব (২০) ও মতিয়ার রহমান মতু (৩৫) নামের তিনজন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) রাত ৮ টায় শহরের আমঝুপি সড়ক নতুন বাস টার্মিনাল এর সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। জানা গেছে আরাফাত রহমান নূর ও সজীব মেহেরপুর থেকে বারাদির দিকে যাচ্ছিল এবং মতিয়ার রহমান চাঁদবিল থেকে মেহেরপুরের দিকে আসছিলো এসময় শহরের নতুন বাস টার্মিনাল কাছে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এ সময় মেহেরপুর জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যার বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
আহত আরাফাত রহমান নূর মেহেরপুর সদর উপজেলার বারাদি কলাইডাঙ্গা গ্রামের মালেকের ছেলে, সজীব একই এলাকার রতন আলীর ছেলে এবং মতিয়ার রহমান মোতু মেহেরপুর সদর উপজেলার চাঁদ বিল গ্রামের জামশেদ শেখের ছেলে।
আরাফাত রহমান নূর এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মেহেরপুর ২৫০ শহর যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেছে এবং বাকিরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।







