মেহেরপুরে সিমেন্ট দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় আটক-১
আইন-আদালত মেহেরপুর

মেহেরপুরে সিমেন্ট দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় আটক-১

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর পৌর শহরের দক্ষিণ বোসপাড়া এলাকার মোঃ সাহার আলীর ছেলে মুন্না শেখকে আশা সিমেন্ট দেওয়ার নামে প্রতারণা করে ১ লক্ষ ৭৭ হাজার ৮শত হাতিয়ে নেওয়ার অভিযোগে মোঃ রাজু আহম্মেদ নামের এক ব্যক্তিকে আটক করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। আটক রাজু খুলনা লবনচরা থানার মতিয়াখালী এলাকার মোঃ নওশের আলীর ছেলে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে মেহেরপুর সদর থানার এসআই মহাসিন খুলনা থেকে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ১ লক্ষ টাকা উদ্ধার করা হয়। প্রতারণার ঘটনায় মুন্না শেখ গত ১৪ ফেব্রুয়ারি মেহেরপুর সদর থানায় একটি এজাহার দাখিল করেন।  যার মামলা নং-১৮। তারিখ-১৪/০২/২৩।

এজাহার সূত্রে জানা গেছে, ফেসবুকে অজ্ঞাত এক ব্যক্তির আইডিতে আশা সিমেন্ট বিক্রয়ের বিজ্ঞাপন থেকে তার দেওয়া মোবাইল ০১৪০০৭৪৭৫৫৯ নম্বরে যোগাযোগ করলে তার সাথে ২’শ ব্যাগ সিমেন্ট নেওয়ার বন্দবস্ত করি। সিমেন্ট ক্রয় বাবদ টাকা দেওয়া হলে ২৪ ঘন্টার মধ্যে সিমেন্ট পৌছে দেওয়ার আশ্বাস দেয়।

সেই মোতাবেক সরল বিশ্বাসে মেহেরপুর সোনালী ব্যাংকে ৩২০৬০০২০০০৯৭৪ হিসাব নং থেকে  ১ লক্ষ টাকা রাজুর দেওয়া এসবিএসি খুলনা শাখার ০০৫৯১০২০০২৬৬০৫ হিসাব নম্বরে প্রেরণ করি। পরর্তীতে রাজু বিভিন্ন সময় ০১৬৭৭২০০৭৬১ ও ০১৩১৭০৭৭৯১২ নম্বরে বিকাশ ও নগদের মাধ্যমে আলাদা আলাদা ভাবে ৭৭ হাজার ৮শত টাকা প্রেরণ করি। পরবর্তীতে তার সাথে যোগাযোগ করলে সে ফোন রিসিভ না করে নানা তালবাহানা শুরু করে। পরবর্তীতে তার সাথে যোগাযোগ করলে ফোন নম্বর বন্ধ পাই। অনেক চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করতে ব্যর্থ হই।