গাংনীতে জগত হত্যা মামলার আসামী গ্রেফতার
আইন-আদালত মেহেরপুর

গাংনীতে জগত হত্যা মামলার আসামী গ্রেফতার

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনীতে জনির উদ্দিন ওরফে জগত হত্যা মামলার আসামী আব্দুল আজিত (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় গাংনী হেমায়েতপুরের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে গাংনী থানা পুলিশ। আব্দুল আজিত হেমায়েতপুর গ্রামের মৃত তাছার মন্ডলের ছেলে।

পুলিশ জানায়, গত ৩০ অক্টোবর জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হেমায়েতপুর মাঠে জগতকে হত্যা করা হয়। এ ব্যাপারে গাংনী থানায় ৪ জনকে আসামী করে জগতের স্ত্রী মামলা দায়ের করেন। ওই মামলার আসামী আব্দুল গাফফার রিমান্ডে এ হত্যাকান্ডে আজিতের সম্পৃক্ততার কথা স্বীকার করলে পুলিশ তাকে গ্রেফতার করে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, জগত হত্যায় আসামীর সম্পৃক্ত থাকায় শনিবার তাকে গ্রেফতার করা হয়। ধৃত আসামীকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।