সবার সংবাদ প্রতিবেদক:
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহ-সভানেত্রী সৈয়দা মোনালিসা ইসলামকে ৩ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরের দিকে তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
মেহেরপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক বেগম শারমিন নাহার এই আদেশ দেন । এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা একটি মামলায় গত রবিবার রাতে ঢাকা ইস্কাটন এলাকা থেকে আটক করে মেহেরপুর নেওয়া হয়।
পরদিন সোমবার দুপুরের দিকে আদালতে নেওয়ার পর মামলা তদন্তকারী কর্মকর্তা ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করার পর সৈয়দা মোনালিসা ইসলামকে জিজ্ঞাসাবাদ শেষে দুপুরের দিকে আদালতে নেওয়া হয়। আদালত তাকে কারাগারে পাঠাবার নির্দেশ দিলে কড়া পুলিশি পাহারায় মোনালিসা ইসলামকে কারাগারে নেওয়া হয়।







