সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে মোটরসাইকেলের ধাক্কায় মোঃ শমসের আলী (৭০) নামের এক বৃদ্ধ মারাত্মক আহত হয়েছে। তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। আহত শমসের আলী মেহেরপুর সদর উপজেলার আমঝুপি উত্তর পাড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে।
জানা গেছে ঘটনার সময় শমসের আলী সাইকেল যোগে বাড়ি থেকে বাড়াদী যাবার পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা মারে। এ সময় শমসের আলী মারাত্মক আহত হন। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এসে তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেন।







