ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ত্রৈমাসিক বার্তার দ্বিতীয় সংখ্যা প্রকাশিত হয়েছে। রবিবার (২৯ জানুয়ারি) সকালে ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে ত্রৈমাসিক এই বার্তার প্রকাশ হয়। এসময় উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম।
আরো উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান, প্রকাশিত বার্তার উপদেষ্টা আইআইইআর এর পরিচালক প্রফেসর ড. মামুনুর রহমান এবং বার্তার সম্পাদক তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের ডাইরেক্টর (ইনচার্জ) ড. আমানুর আমান প্রমুখ।







