মেহেরপুরে কমিউনিস্ট পার্টির শীতবস্ত্র বিতরণ
মেহেরপুর

মেহেরপুরে কমিউনিস্ট পার্টির শীতবস্ত্র বিতরণ

সবার সংবাদ ডেস্ক:

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মেহেরপুর জেলা শাখার উদ্যোগে সদর উপজেলা, গাংনী ও মুজিবনগর উপজেলায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। গত শুক্রবার এসকল এলাকায় নিতান্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

মেহেরপুর সদর উপজেলায় কম্বল বিতরণ করেন জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড শহিদুল ইসলাম কানন, সম্পাদক অ্যাডঃ মোঃ মিজানুর রহমান সহ আব্দুল হাকিম প্রমুখ। জেলা শাখা সভাপতি কমরেড জালাল উদ্দীনের নেতৃত্বে গাংনী উপজেলায় কম্বল বিতরণ করা হয়। এছাড়া মুসাকরিম ও রফিকুল ইসলামের নেতৃত্বে মুজিবনগর উপজেলায় কম্বল বিতরণ করা হয়। চলমান কার্যক্রম হিসেবে শীতবস্ত্র বিতরণ অব্যাহত আছে।