মেহেরপুর সড়ক দুর্ঘটনায় আহত-৩
মেহেরপুর দুর্ঘটনা

মেহেরপুর সড়ক দুর্ঘটনায় আহত-৩

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় তিন মাদরাসা ছাত্র গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে দশটার সময় মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের নতুন দরবেশপুরে আলমসাধু ও মোটরসাইকেল সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। আহতরা আলমডাঙ্গা থানার ভালাইপুর গ্রামের বজলু ছেলে মানিক (১৬) একই গ্রামের রাজ্জাকের ছেলে শাহাদত (১৬) ও দরবেশপুর গ্রামের মিজানুরের ছেলে তানভীর (১৬)।

জানা গেছে,  নতুন দরবেশপুর থেকে প্রাইভেট পড়ে বাড়ী যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শ্যালো ইঞ্জিনচালিত আলমসাধুর সঙ্গে সজোরে ধাক্কা দিলে রাস্তার উপর ছিটকে পড়ে তারা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুরে ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস দল তাদের  উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে ।