সবার সংবাদ ডেস্ক :
আদালতপাড়ায়, চেম্বারে এমনকি সহকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনায় ব্যাস্ত সময় পার করছেন মেহেরপুর জেলা আইনজীবি সমিতির বার্ষিক সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা। প্রতিবারের মত এবারও এই নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। জয়পরাজয় হবে অল্প ভোটের ব্যবধানে। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উত্তেজনাপূর্ণ হলেও অত্যন্ত গণতান্ত্রিক এবং গঠনতান্ত্রিক উপায়ে আইনজীবি সমিতির ক্ষমতার পালাবদল হয়।
২৫ নভেম্বর মেহেরপুর জেলা আইনজীবি সমিতির এই বার্ষিক নির্বাচন অনুষ্টিত হবে। নির্বাচনে সমিতির তালিকাভুক্ত ১২০জন আইনজীবি সদস্য ভোটদান করবেন। প্রতিবারের মত এবারও নির্বাচনে আওয়ামীলীগপন্থী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদ এবং বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। ১৫টি পদে বিপরীতে দুই প্যানেলে ৩০জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবারের নির্বাচনে। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদ প্যানেলে সভাপতি পদে প্রবীণ আইনজীবি মিয়াজান আলী দাঁড়িয়েছেন। তিনি যেমন জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সাবেক পিপি ও আইনজীবি সমিতির সাবেক সভাপতি সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্বপালন করেছেন। একইভাবে জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম প্যানেল থেকে জ্যেষ্ট আইনজীবি কামরুল হাসান প্রতিদ্বান্দিতা করছেন। তিনি আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং বিভিন্ন সংগঠন এবং বিএনপি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আছেন। তবে সাধারণ সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদ থেকে খ.ম ইমতিয়াজ বিন হারুন জুয়েল এবং জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম থেকে এএসএম সাইদুর রাজ্জাক সাদ্দাম দাঁড়িয়েছেন। দুজনই সক্রিয় ছাত্র রাজনীতি থেকে আইনজীবি হয়ে উঠে আসা হলেও সাধারণ সম্পাদক পদে প্রথম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদ প্যানেলে অন্যরা হলেন- সহ-সভাপতি নজরুল ইসলাম, গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক পদে কেএম নুরুল হাসান রঞ্জু, শাহরিয়ার মাহমুদ শাওন, কোষাধাক্ষ্য রোকেয়া খাতুন, পাঠাগার ও সাংস্কৃতি সম্পাদক নুর জামাল জামান এবং নির্বাহী সদস্য পদে সিরাজুল ইসলাম, সাইফুল ইসলাম, মোশারফ হোসেন, রূতশোভা মন্ডল, আবুল হাশেম, ফয়সাল নাসরুল্লাহ কনক এবং রাকিবুল ইসলাম কল্লোল প্রার্থী হয়েছেন।
অপরদিকে জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম প্যানেলে অন্যরা হলেন- সহ-সভাপতি রফিকুল ইসলাম, হাসান মাহবুবুর রহমান মুকুল, যুগ্ম সম্পাদক পদে রফিকুল ইসলাম-২, আরিফুজ্জামান, কোষাধাক্ষ্য এহান উদ্দিন মনা, পাঠাগার ও সাংস্কৃতি সম্পাদক সাইফুল ইসলাম সাহেব এবং নির্বাহী সদস্য পদে- মখলেছুর রহমান স্বপন, সেলিম রেজা, শফিউর আযম খান বকুল, সেলিম রেজা গাজী, খুরশিদা খাতুন, সাইদুর রহমান রিপন এবং সেলিম রেজা কল্লোল প্রার্থী হয়েছেন।
নির্বাচন কমিশন জানিয়েছে- মেহেরপুর জেলা আইনজীবি সমিতির এই নির্বাচনকে ঘিরে তাদের সব ধরণের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। ব্যানার লিফলেট সহ নির্বাচনী প্রচারণায় এখন ভরে আছে মেহেরপুর জেলা আইনজীবি সমিতির কাঁঠালতলা এবং নীমতলা দুই ভবনের চর্তুপাশ।







