মুজিবনগরে উপজেলা জামায়াতের আমির সহ ২ জন আটক
টপ নিউজ আইন-আদালত মেহেরপুর

মুজিবনগরে উপজেলা জামায়াতের আমির সহ ২ জন আটক

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার গোপালনগর গ্রামে নাশকতার পরিকল্পনা করার সময়ে উপজেলা জামায়াতের আমির খাঁনজাহান আলী সহ ২ সদস্যকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল।

গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেলের নেতৃত্বে মুজিবনগর উপজেলার গোপালনগর গ্রামের মোশাররফ হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে উপজেলা জামায়াতের আমির খাঁনজাহান আলী (৪৫) এবং হাবিবুর রহমান (৪০) কে আটক করে পুলিশ।

এ সময় তাদের কাছে থেকে বিপুল পরিমান জিহাদী বই, টাকা আদায়ের রশিদ, রেজিস্টার উদ্ধার করা হয়।মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর উপজেলা জামায়াত ইসলামের আমির সহ দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলায় এজাহার নামীয় ২ জন ও অজ্ঞাতনামা আরো ২১/২২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।