সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়ার বিএন কলেজে রাস্তার নির্মাণ সামগ্রী রেখে কাজ করায় বাধ্য হয়ে দু'দিন ধরে শিক্ষা কার্যক্রম বন্ধ রেখেছে কলেজ কর্তৃপক্ষ। লিখিত অভিযোগ দেওয়ার পরও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে।
জানা গেছে রিটু ইঞ্জিনিয়ারিং নামের ঠিকাদারি প্রতিষ্ঠান ভাটপাড়া থেকে হিজুলবাড়িয়া মুখি ৬ ০ লাখ টাকা ব্যয় তিন কিলোমিটার রাস্তা নির্মাণ করছে। রাস্তা তৈরীর সরঞ্জামাদি কলেজে রেখে কার্যক্রম শুরু করে ওই ঠিকাদারী প্রতিষ্ঠান। কালো ধোয়া ও ধুলোবালিতে বাধ্য হয়ে দুদিন ধরে শিক্ষা কার্যক্রম বন্ধ রেখেছে কলেজ কর্তৃপক্ষ।
ক্ষমতাসীনদের দাপটে বাধ্য হয়ে দিতে হয়েছে শ্রমিকদের থাকার জন্য কলেজ প্রতিষ্ঠানের বিল্ডিং। পার্শ্ববর্তী ব্রাইড স্টার প্রি-ক্যাডেট একাডেমির শিক্ষার্থীরা জানায়, কালো ধোয়াতে তাদের শ্বাসকষ্ট হচ্ছে। নতুন পোশাক পড়ে আসলেও ধূলিকণায় নষ্ট হচ্ছে পোশাক এজন্য অনেকেই স্কুলে আসতে চাচ্ছে না।
পার্শ্ববর্তী ব্রাইড স্টার প্রি-ক্যাডেট একাডেমির শিক্ষকেরা জানান, ধুলোবালিতে ছাত্র-ছাত্রীদের এসেম্বলি ও জাতীয় সংগীত গাওয়া সম্ভব হচ্ছে না। বাতাসের সাথে উড়ে আসছে কালো ধোয়ার বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। বিষয়টি আমরা ও স্থানীয়ভাবে উপজেলা নির্বাহী অফিসারের বরাবর লিখিত অভিযোগ করেও কোন ফলাফল মেলেনি। নাম প্রকাশের করা যাবে না এমন শর্তে স্থানীয়রা জানান, লিখিত অভিযোগ দেওয়ার পরও কোন ব্যবস্থা নেননি প্রশাসন।
ঠিকাদারের লোকজন সাবেক এমপি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপি নিকট আত্মীয় হওয়ায় মামলা হামলার হুমকি দিচ্ছে। তাই স্থানীয়ভাবে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। তারা আরো জানান, কলেজের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে, আশেপাশের অনেক ফসলি জমির ফসল নষ্ট হচ্ছে। খেলার মাঠে খোয়া পড়ে থাকায় খেলা করতে গিয়ে খেলোয়াড়রা আহত হচ্ছে। গ্রামের লোকজন উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করে কোন সুরাহা মেলেনি।
বিএন কলেজের অধ্যক্ষ মোস্তাক আহমেদ জানান, ঠিকাদারের লোকজন জোরপূর্বক কলেজ চত্বরের মধ্যে জোরপূর্বক রাস্তার নির্মাণ সামগ্রী রেখেছে। অনেকদিন ধরে কাজ করে যাচ্ছে ঠিকাদারের লোকজন। কালো ধোয়া ও ধূলিকণায় শিক্ষক শিক্ষার্থীর অনেক কষ্ট হচ্ছে। ঠিকাদারের লোকজন ও উপজেলা নির্বাহী অফিসার কে একাধিকবার বলার পরেও তারা কোন প্রকার ব্যবস্থা না নেওয়ায় একপ্রকার বাধ্য হয়ে কলেজের শিক্ষা কার্যক্রম বন্ধ রেখেছি।
একমাস ধরে কলেজের নির্মাণ সামগ্রী রাখলেও এ বিষয়ে কোন কিছুই জানেন না দাবি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আর এম ও আব্দুল্লাহ আল মারুফ জানান, কালো ধোয়া মানুষের জীবনের সবচেয়ে বেশি ক্ষতি করে। এই কালো ধোয়ার থাকা ক্ষুদ্র ক্ষুদ্র করাই শ্বাসকষ্ট, ক্যান্সার, স্ট্রোকসহ জটিল ও কঠিন রোগ হতে পারে। একাধিকবার লিখিত অভিযোগ করলেও কোন সাড়া দেননি উপজেলা নির্বাহী অফিসার।
এ বিষয়ে সাংবাদিকরা তার সাক্ষাৎকার নিতে গেলে সমন্বয় সভার মিটিং এর অজুহাতে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। তবে এলাকাবাসীর মতে সাবেক এমপির আত্মীয় হওয়ায় কোন ব্যবস্থা নিচ্ছেন না উপজেলা নির্বাহী অফিসার বলে মনে করেন এলাকার সুশীল সমাজ।







