সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের বুড়িপোতা সীমান্ত এলাকায় বিজিবি’র চ্যালেঞ্জের মুখে ২৮ হাজার ইউএস ডলার ফেলে পালিয়েছে এক পাচারকারী। সোমবার দুপুরে সীমান্তের গুচ্ছগ্রাম এলাকার ১১৬/৫ এস পিলারের সন্নীকটে এ ঘটনাটি ঘটে। বিজিবি সদস্যরা ডলারগুলো উদ্ধার করে।
বিজিবি-৬ ব্যাটালিয়ন চুয়াডাঙ্গার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, বুড়িপোতা এলাকার গুচ্ছগ্রামের ১১৬/৫ এস পিলারের সন্নীকটে একজন ঘোরাফেরা করছিল। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে চ্যালেঞ্জ করেন বিজিবি সদস্যরা। এসময় তার কাছে থাকা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায় ওই সন্দেহভাজন।
পরে ব্যাগ তল্লাশী করে পাওয়া যায় ২৮ হাজার ইউএস ডলার। যার আনুমানিক মুল্য ৩০ লাখ ৮০ হাজার টাকা। সেই সাথে উদ্ধার করা হয় একটি লোহার বটি ও ২টি কাঁচি। উদ্ধাকৃত ডলার ট্রেজারিতে জমাদান পুর্বক মেহেরপুর সদর থানায় মামলা করা হয়।







