মেহেরপুর পুলিশ সুপারকে প্রত্যাহারের নির্দেশ
টপ নিউজ মেহেরপুর

মেহেরপুর পুলিশ সুপারকে প্রত্যাহারের নির্দেশ

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলমকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে ইসি। নির্বাচন কমিশন (ইসি) থেকে রবিবার (১০ ডিসেম্বর) দুপুরে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে র্কমর্কতাদের প্রত্যাহার ও বদলির এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  ২০২১ সালের ১৫ জুলাই পুলিশ সুপার হিসেবে মেহেরপুর পুলিশ সুপার কার্যালয়ে যোগদান করেছিলেন রাফিউল আলম।

ইসির দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল ও সিলেটের মেট্রোপলিটন পুলিশের কমিশনার, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক এবং হবিগঞ্জ, পিরোজপুর, নোয়াখালী, সাতক্ষীরা ও মেহেরপুরের পুলিশ সুপারকে তাঁদের নিজ নিজ কর্মস্থল থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের স্থানে অভিজ্ঞ ও যোগ্য কর্মকর্তাদের পদায়নের প্রস্তাব নির্বাচন কমিশনে পাঠানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবদের চিঠি দিয়েছে ইসি।