সবার সংবাদ ডেস্ক:
বিদ্যুৎ এর ভয়াবহ লোডশেডিং ও সীমাহীন দুর্নীতির প্রতিবাদে মেহেরপুর জেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) সারাদেশে বিদ্যুৎ এর ভয়াবহ লোডশেডিং এবং বিদ্যুৎ খাতে সীমাহীন দূর্নীতির প্রতিবাদে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচী ও মেহেরপুর বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। কর্মসূচীর নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন।
পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, সহ-সভাপতি আব্দুর রহমান, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম প্রমুখ।
মাসুদ অরুণ বলেন- সরকার ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশের নামে দেশের টাকা লুটপাট করে আজ সোনার বাংলাকে তামা বানিয়ে ফেলেছে। সংকট, হাহাকার, মূল্যৃবৃদ্ধি, সরকারের একনায়কত্ব পরিস্থিতি দেশকে অকার্যকর করে দিয়েছে। যে দেশে মানুষের ভোটাধিকার, গনতন্ত্র, বাক স্বাধীনতা, আইনের শাসন থাকে না সেদেশে জনগণই ক্ষমতার প্রধান উৎস সংবিধানের এই কথাটি মিথ্যা হয়ে যায়। এক ব্যাক্তির এক রুখো মনোভাব, স্বৈরাচারীতা আজ দেশের ১৭ কোটি মানুষকে বিক্ষুব্ধ করে তুলেছে। তাই এই জুলুম সরকারের পতন ১৭ কোটি মানুষের জন্য জরুরী হয়ে দেখা দিয়েছে।






