৩২ নম্বরে শ্রদ্ধা শেষে মেহেরপুর জেলা পরিষদের প্রথম সভা হবে
টপ নিউজ মেহেরপুর

৩২ নম্বরে শ্রদ্ধা শেষে মেহেরপুর জেলা পরিষদের প্রথম সভা হবে

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালামের নেতৃত্বে মেহেরপুর জেলা পরিষদের সকল সদস্যরা সোমবার দুপুরে ঢাকা ৩২ নম্বরে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর আগে বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে মেহেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান সহ দেশের ৫৯ জেলা পরিষদের শপথগ্রহণ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেখানে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সহ মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সেখানেই জেলা পরিষদের নির্বাচিত সদস্যদের শপথগ্রহণ করান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।

এদিকে দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার (১৫ নভেম্বর) মেহেরপুর জেলা পরিষদের প্রথম সাধারণ সভা অনুষ্টিত হবে। সভায় জেলা পরিষদের চেয়ারম্যান সহ সকল সদস্যরা উপস্থিত থাকবেন। এই সভায় মেহেরপুর-১ আসনের এমপি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।