সবার সংবাদ ডেস্ক:
আন্তর্জাতিক চাপ রয়েছে, নির্বাচনকালীন সরকার না তত্বাধায়ক সরকার বুঝি না, আগামী সংসদ নির্বাচন হবে সংবিধান অনূযায়ী এমন দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক কবীর বিন আনোয়ার। শনিবার (১৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগের স্মার্ট কর্ণার লঞ্চিং উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে সকল নির্বাচনে আন্তর্জাতিক চাপ ও ষড়যন্ত্র ছিলো। কখনই কোন চাপের কাছে মাথানত করেনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই কোন চাপে নয় একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা ভাবছে সরকার। নির্বাচন কালীন সরকার না তত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন নির্বাচন হবে সংবিধান অনুযায়ী।
এছাড়াও তিনি বলেন, দেশের প্রতিটি জেলা-উপজেলায় আওয়ামী লীগের স্মার্ট কর্ণার লঞ্চিংয়ের উদ্বোধন করা হচ্ছে। যেখান থেকে অনলাইন ভিত্তিক আওয়ামী লীগের সকল রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করা হবে। এখান থেকেই সকল প্রকার গুজব, ষড়যন্ত্র ভার্চুয়ালী মোকাবেলা করা হবে। এছাড়াও কোন অপশক্তি যাতে আওয়ামী লীগে প্রবেশ করতে না পারে সেজন্য ছাত্র অবস্থা থেকে শুরু করে আওয়ামী লীগের সকল নেতা-কর্মীদের ডাটাবেজ থাকবে।
মেহেরপুর পৌরসভা সংলগ্ন জেলা আওয়ামী লীগ অফিসে স্মার্ট কর্ণার লঞ্চিং উদ্বোধন পরবর্তীতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জেলা শিল্পকলা একাডেমীতে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায়। আলোচনা সভায় (ভার্চুয়ালি) সভাপতিত্ব করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহীম শাহীন, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম,গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাশেম, বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহ জামান সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেৃতবৃন্দ।







