মেহেরপুরে ভৈরব নদে গোসলে নেমে নবম শ্রেনীর শিক্ষার্থী নিখোঁজ
টপ নিউজ মেহেরপুর দুর্ঘটনা

মেহেরপুরে ভৈরব নদে গোসলে নেমে নবম শ্রেনীর শিক্ষার্থী নিখোঁজ

সবার সংবাদ প্রতিবেদক:

মেহেরপুরের ভৈরব নদে মোহাইমিনুল ইসলাম (ছোট বাবু) নামের নবম শ্রেনীর এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। আজ বৃহষ্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে তিন বন্ধুর সাথে ভৈরব নদে গোসলের সময় এ ঘটনা ঘটে। নিখোঁজ মোহাইমিনুল ইসলাম সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শুভরাজপুর গ্রামের বাসিন্দা শিমুল হোসেনের ছেলে।

প্রত্যাক্ষদর্শীরা জানায়,  চার বন্ধু মিলে ভৈরব নদে গোসলে নেমেছিলো। চার বন্ধুর মধ্যে মোহাইমিনুল ইসলাম সাতার জানতো না। সে কুলে বসে ছিলো। বাকি তিন বন্ধু নদের পানিতে গোসল করছিলো। হঠাৎ করেই মোহাইমিনুল নদের পানিতে পড়ে যায়। তার বন্ধুরা সঙ্গে সঙ্গেই প্রতিবেশীদের ডেকে আনেন তাকে উদ্ধার করতে। কিন্তু এলাকার লোকজন অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান মেলাতে পারেনি।