মেহেরপুরে তিন সাংবাদিকের নামে আইসিটি আইনে মামলা প্রত্যাহার
টপ নিউজ আইন-আদালত মেহেরপুর

মেহেরপুরে তিন সাংবাদিকের নামে আইসিটি আইনে মামলা প্রত্যাহার

সবার সংবাদ ডেস্ক:

সংবাদ প্রকাশের জেরে মেহেরপুরের একটি অনলাইন পোর্টাল 'মেহেরপুর নিউজের' সম্পাদক পলাশ খন্দকার, বার্তা সম্পাদক মিজানুর রহমান ও সাংবাদিক ডালিমের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আইনের ৫৭ ধারায় গত সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে মামলা দায়ের করেন মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের কাজী কোমর উদ্দিন নামের এক সাবেক ইউপি সদস্য।

আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআই কে আগামী ১৪ মে ২০২৩ তারিখের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। বুধবার (৫ এপ্রিল) দুপুরে বাদী আদালতে হাজির হয়ে মামলাটি প্রত্যাহার করে নেন।

মামলাটি কেন করলেন আর কেনইবা প্রত্যাহার করলেন এ ব্যাপার জানার জন্য মামলার বাদী সাবেক ইউপি সদস্য কাজী কোমর উদ্দিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করে সাড়া পাওয়া যায়নি। মামলা দায়েরের পর মামলায় বাদী পক্ষের আইনজীবী সিরাজুল ইসলামকে তথ্য ও যোগযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারা বিলুপ্ত হওয়া সত্তে¡ও এই ধারায় মামলা দায়েরের কারণ সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেছিলেন , ৫৭ ধারা বিলুপ্ত হয়েছে আমারা জানা ছিলো না। তবুও অনুরুপ কোন ধারায় মামলাটি রুপান্তিরত হবে।

ইতোপূর্বে সপ্তাহের ব্যবধানে সংবাদ প্রকাশের জেরে মোট ৬ জন সাংবাদিক মামলার জালে জড়িয়ে পড়াতে জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেন মেহেরপুরের সিনিয়র সাংবাদিক ও প্রেসক্লাবের নেত্রীবৃন্দ।

মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন বলেন  সপ্তাহ ব্যবধানে আইসিটি ও মানহানীর মামলা জালে ৬ সাংবাদিক, স্বাধীন গণমাধ্যমের জন্য ব্যাপারটি খুবই উদ্বেগ জনক। তিনি মামলা হামলার মাধ্যমে গণমাধ্যমের কণ্ঠরোধ করার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে সকলকে আহবান জানান। বাদী পক্ষের আইনজীবী এ্যড সিরাজুল ইসলামের মামলা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।