আমদহ ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগের মনোনয়ন পেলেন টোকন
টপ নিউজ মেহেরপুর

আমদহ ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগের মনোনয়ন পেলেন টোকন

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন মোঃ রওশন আলী টোকন। বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় আমদহ ইউনিয়ন চেয়ারম্যান পদে মোঃ রওশন আলী টোকনকে মনোনয়ন দেয়া হয়। মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।