মুজিবনগরে জাতীয় শোক দিবস পালন
অন্যান্য মেহেরপুর

মুজিবনগরে জাতীয় শোক দিবস পালন

সবার সংবাদ ডেস্ক:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগ। মঙ্গলবার  সকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা নেতৃত্বে একটি শোক র‌্যালী বের করা হয়।

র‌্যালী শেষে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মধু, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাকিম হক খোকন কমান্ডার,মোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম গাইন (রফা গাইন), বাগোয়ান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আয়ুব হোসেন, মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান, বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

এছাড়াও উপজেলা ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দিন লাভলু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মতিউর রহমান মতিন, উপজেলা ইয়াং বাংলা ফিউচার লিডারের সভাপতি হাসানুজ্জামান লালটুসহ উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।