সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন জামায়াতের সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুস (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত মধ্যে রাতে উপজেলার চকশ্যামনগর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল কুদ্দুস চকশ্যামনগর গ্রামের মো: আফজাল হোসেন ছেলে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাইফুল ইসলাম বলেন, নাশকতা মামলার পলাতক আসামী মো: আব্দুল কুদ্দুস তার নিজ বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করা হলে তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানো নির্দেশ দেন বিজ্ঞ আদালত।







