বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় মেহেরপুরে ৭ জন কারাগারে
টপ নিউজ আইন-আদালত মেহেরপুর

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় মেহেরপুরে ৭ জন কারাগারে

সবার সংবাদ প্রতিবেদক:

মেহেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা মামলায় জেলা ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাসহ ৭ জন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৭ জুলাই) দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসএম নাসিম রেজা জামিন আবেদন নামঞ্জুর করে এ নির্দেশ দেন।

আসামিরা হলেন: মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা, আমদহ ইউনিয়ন পরিষদের সদস্য দরুদ আলী, ঠিকাদার আসলাম খান পিন্টু, বড় বাজার তহবাজার ব্যবসায় সমিতির সাবেক সহ-সভাপতি রবিন, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য রাশেদুল ইসলাম আনন্দ, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক কাজল দত্ত  ও সামিরুল।

২০২৪ সালের ৫ আগস্টের পর মামলাটি দায়ের করা হয়। মামলা নং- জি আর ২৬৩। আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে সোমবার তারা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।