মেহেরপুরে জামায়াতের দুইশত নেতাকর্মী মামলা থেকে খালাস
আইন-আদালত মেহেরপুর

মেহেরপুরে জামায়াতের দুইশত নেতাকর্মী মামলা থেকে খালাস

সবার সংবাদ প্রতিবেদক:

২০১৩ সালে আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনের সময় পুলিশের সাথে সংঘর্ষের ঘটনার মামলায় জামায়াতের ২০০ নেতাকর্মী খালাস পেয়েছেন। সোমবার দুপুরে মেহেরপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার সব আসামিরা খালাস পান।

জামায়াতের সামাজিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের মেহেরপুর জেলা শাখার সভাপতি আব্দুর রউফ মুকুল, পৌর জামায়াতের আমির সোহেল রানা ডলার, মুজিবনগর উপজেলা জামায়াতের সেক্রেটারি খাইরুল বাশার, গাংনী পৌর জামায়াতের সাবেক আমির আব্দুল মজিদসহ ২০০ নেতাকর্মী মামলার আসামি হিসেবে আদালতে উপস্থিত হন।

বিজ্ঞ আদালত মামলার রায়ে সকল আসামিকে বেকসুর খালাস প্রদান করেন। মেহেরপুরে জামায়াতে ইসলামীর নেতা কর্মীদের নামে গেল ১৬ বছর ৮৬ টি মামলা দায়ের হয়েছিল। আজকের এই মামলাটি দিয়ে ১১ টি মামলায় খালাশ পেয়েছেন আসামিরা। এসব মিথ্যা মামলা বিজ্ঞ আদালত থেকে দ্রæত খালাস পাবেন এই প্রত্যাশা ব্যক্ত করেন জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ।