সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের গাংনীতে মাদক বিরোধী অভিযানে ৭৮ পিস পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে র্যাব। মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুরের গাংনীর পাঙ্গাসীপাড়া গ্রামের সড়কে এ অভিযান পরিচালনা করে র্যাব -১২ সিপিসি-৩ (গাংনী) ক্যাম্পের একটি অভিযান দল। আটককৃতরা হচ্ছে-মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামের ইউনুছ আলীর ছেলে রিন্টু বিশ্বাস (৩৫) ও একই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে সাইদ আহম্মেদ (৩৩)।
র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, র্যাবের একটি আভিযানিক দল গাংনীর পাঙ্গাসী গ্রাম থেকে আমঝুপিগামী সড়কের উপর অভিযান চালায়। এসময় আটক হওয়া দু’জন একটি মোটরসাইকেলযোগে ইয়াবা নিয়ে গন্তব্যে যাচ্ছিল। র্যাব সদস্যরা তাদের কাছ থেকে ৭৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক তাদেরক আটক করেন।
মাদক কেনাবেচার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি মেবাইল ফোন জব্দ করা হয় আটককৃতদের কাছ থেকে। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কেনাবেচার বিষয়টি স্বীকার করে রিন্টু ও সাইদ। অভিযানের নেতৃত্বে ছিলেন র্যাবের-১২ সিপিসি ৩ (গাংনী) কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার মনিরুজ্জামান। বুধবার রিন্টু ও সাইদের নামে মামলা দায়ের করে তাদেরকে গাংনী থানায় সোপর্দ করেছে ল্যাব। ওই মামলার আসামি হিসেবে তাদেরকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।







