সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের গাংনীতে ৫ বোতল ফেন্সিডিলসহ জাহিদ হাসান (২০) ও তুহিন (৩৬) নামের দুই জনকে আটক করেছে গাংনী থানা পুলিশ। শনিবার দুপুরের দিকে গাংনী উপজেলার কাজিপুর এলাকায় অভিযান চালিয়ে এই দুইজনকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা ত্রিমোহনী গ্রামের খাইরুল ইসলামের ছেলে জাহিদ হাসান (২০) ও একই এলাকার মিরাজুল ইসলামের ছেলে তুহিন (৩৬)। এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এই তথ্য নিশ্চিত করেছেন। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আটকদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।







