সবার সংবাদ ডেস্ক:
মুজিবনগর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে প্রতারক দুই আদম ব্যাবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হলেন আদম ব্যবসায়ি মো: সাগর (৩০) ও তার মা লালফাতুন খাতুন (৫৫)। বৃহস্পতিবার সকালে মুজিবনগর থানার ওসি মেহেদি রাসেল নেতৃত্বে মুজিবনগর থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
মুজিবনগর থানা পুলিশের ওসি মেহেদি রাসেল বলেন, আদম দালালের খপ্পরে নি:স্ব অর্ধশত পরিবার এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ হয়। সংবাদটি মেহেরপুর পুলিশ প্রশাসনের দৃষ্টি গচর হয়। মেহেরপুর পুলিশ সুপারের নির্দেশে মুজিবনগর থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। বৃস্পতিবার সকালে মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের কলেজ পাড়ায় আব্দুর রশিদের বাড়িতে অভিযান চালানো হয়।
এসময় আব্দুর রশিদের স্ত্রী লালফাতুন খাতুন (৫৫) ও তার ছেলে মাঃ সাগর আলী (৩০) কে আটক করা হয়। তাদের বিরুদ্ধে প্রতারণাম‚লক ভাবে অধিক বেতনের আশ্বাস দিয়ে বিদেশে কর্মী পাঠানের নামে অর্থ গ্রহণ, বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত চাহিদা পত্র ভিসা সংগ্রহ করে আটকে রেখে ক্রয় বিক্রয় ও সহায়তা সংক্রান্ত অভিযোগে বৈদেশিক কর্মসংস্থান এবং অভিবাসী আইন/২০১৩ এর ৩২ (ক) (খ) (গ )(ঘ)/৩৩ /৩৬ ধারায় মুজিবনগর থানার মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং ১১। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য ভুক্তভুগি মোনাখালি গ্রামের কাজল বিশ্বাস বলেন, দারিয়াপুর গ্রামের আদম দালাল সাগর আলীর ও তার মা লালফাতুন খাতুনের মাধ্যমে সৌদি আরব যায়। সৌদি পৌছানোর পর আমরা বুঝতে পারি জাল ভিসায় এসেছি। তিন মাসে কোন কাজ মেলেনি।
পরে পুলিশের কাছে ধরা দিয়ে ১৪ দিন জেল খেটে বাড়ি ফিরে আসি। বিদেশে শ্রমিক পাঠানোর কথা স্বিকার করে সাগর বলেন, ১৮ জনকে সৌদি পাঠিয়েছি। প্রথম দিকে কোম্পানীর একটু সমস্যা হয়েছিল। বিদেশে শ্রমিক পাঠানো কাজের কোন লাইসেন্স আছে কিনা জানতে চাইলে সাগর বলেন, আমার এক মামার মাধ্যমে বিদেশ পাঠাই।







