গাংনীতে র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ আটক-১
আইন-আদালত মেহেরপুর

গাংনীতে র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ আটক-১

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনীতে র‌্যাবের অভিযানে ১৫ বোতল ফেনসিডিলসহ পলাশ আহম্মেদ (২৯) নামের এক জনকে আটক করা হয়েছে। আটককৃত পলাশ গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা গ্রামের মিনাজ আলীর ছেলে। মঙ্গলবার সন্ধ্যার দিকে র‌্যাব-১২ মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্পের সদস্যরা হাড়াভাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে।

গাংনী র‌্যাব ক্যাম্প সূত্র জানায়, হাড়াভাঙ্গা গ্রামে ফেনসিডিল কেনা-বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গাংনী র‌্যাব ক্যাম্প কমান্ডার ও সহকারি পুলিশ সুপার মনিরুজ্জামানের নেতৃত্বে র‌্যাবের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এসময় পলাশ আহম্মেদ নামের একজনকে ১৫ বোতল ফেনসিডিলসহ হাতে-নাতে আটক করা হয়।

এ ছাড়াও তার কাছ থেকে ১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। র‌্যাব ক্যাম্পের কমান্ডার ও সহকারি পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, আটককৃত পলাশকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। সেই সাথে এঘটনায় মাদক আইনে একটি মামলা হয়েছে।