গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আনোয়ারসহ দুই জুয়াড়ি আটক
টপ নিউজ আইন-আদালত মেহেরপুর

গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আনোয়ারসহ দুই জুয়াড়ি আটক

সবার সংবাদ প্রতিবেদক:

মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে অনলাইন জুয়ার এজেন্ট আনোয়ার হোসেন (৩৫) ও সহযোগী হাসান আলী (১৯) কে আটক করেছে র‌্যাব-১২ গাংনী ক্যাম্প সদস্যরা। শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাত ১ টার দিকে উপজেলার রুয়েরকান্দি গ্রামের আনোয়ার হোসেনের গরুর খামার থেকে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে জুয়ার কাজে ব্যবহৃত ০৩টি স্মার্ট মোবাইল, ০৫ টি সিম এবং নগদ ১০২৮০/- টাকা জব্দ করা হয়। আটককৃত অনলাইন জুয়ার এজেন্ট আনোয়ার হোসেন রুয়েরকান্দি গ্রামের গ্রামের মৃত রবিউল হকের ছেলে এবং হাসান আলী একই এলাকার বাবুল হোসেনের ছেলে।

র‍্যাব-১২ সিপিসি-৩ মেহেরপুর গাংনী ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, মেহেরপুর জেলার গাংনী থানাধীন রায়পুর ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডস্থ রুয়েরকান্দি গ্রামের পশ্চিমপাড়া এলাকায় কতিপয় ব্যক্তি স্মাট মোবাইল ব্যবহার করে অনলাইন জুয়া পরিচালনা করে আসছে। এবং অনলাইন জুয়ার প্লাটফর্মগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রকার প্রলোভন ও রেফারেন্স জুয়া লিংক এর মাধ্যমে সাধারণ জনগনকে জুয়ায় অংশ গ্রহন করতে উদ্বুদ্ধ করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‍্যাব-১২, সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্পের একটি চৌকষ দল অভিযান পরিচালনা করে। আনোয়ার হোসেনের নিজ মালিকানাধীন গরুর খামারের একটি ঘর থেকে তাদের আটক করা হয়।

এসময় জুয়ার কাজে ব্যবহৃত ০৩টি স্মার্ট মোবাইল, ০৫ টি সিম এবং নগদ ১০২৮০/- টাকা জব্দ করা হয়। আসামিদ্বয়কে জিজ্ঞাসাবাদ করিলে সাইবার স্পেসে জুয়া খেলার নিমিত্তে বিভিন্ন ওয়েব সাইট ব্যবহার করে 1XBET নামক অনলাইন জুয়া পরিচালনা করে আসছে বলে স্বীকার করেন। তাদের বিরুদ্ধে গাংনী থানায় জুয়া প্রতিরোধ আইন ২০২৬ এর ১৬/১৭/১৯(১)/২৫ ধারায় মামলা দায়ের পূর্বক হস্তান্তর করা হয়েছে।