মেহেরপুরে বোমা বিস্ফোরণে আহত ১
টপ নিউজ মেহেরপুর

মেহেরপুরে বোমা বিস্ফোরণে আহত ১

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর সদর উপজেলার শোলমারি গ্রামে বোমা বিস্ফোরনে সোহান (৩৩) নামের এক ব্যক্তি মারাত্মক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহীতে রেফার্ড করেছেন। বুধবার ( ৩ জানুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে। আহত সোহান শোলমারী গ্রামের হামিদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে শোলমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের কাছাকাছি একটি জমিতে পরিত্যক্ত অবস্থায় বোমাটি পড়ে ছিল। এসময় সোহান মাঠ থেকে ওই দিক দিয়ে যাওয়ার সময় বোমার উপর পা উঠে পড়ে। এসময় বোমাটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে তিনি মারাত্মক আহত হন।

বোমা বিস্ফোরণের শব্দ শুনে আশেপাশের লোকজন জড়ো হয়ে তাকে উদ্ধার করে দ্রæত মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে  নেওয়া হয়। তার অবস্থার অবনতি  ঘটলে তাকে রাজশাহীতে রেফার্ড করা হয়। মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) মোঃ মিজানুর রহমান জানান, বোমা বিস্ফোরণে সোহান নামের এক ব্যক্তি আহত হয়েছেন। কিভাবে বোমাটি বিস্ফোরণ ঘটলো তা তদন্ত শেষে জানা যাবে।