সবার সংবাদ ডেস্ক:
অস্বাস্থ্যকর পরিবেশ, খাবারে নিষিদ্ধ উপাদান মেশানো ও বিএসটিআই এর অনুমোদন না থাকায় মেহেরপুর শহরের আদি বোম্বে ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা ও অস্বাস্থ্যকর খাবার পুড়িয়ে বিনষ্ট করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার দুপুরে মেহেরপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি জানান, অস্বাস্থ্যকর পরিবেশ, খাবারে নিষিদ্ধ উপাদান মেশানো ও বিএসটিআই এর অনুমোদন না থাকায় মেহেরপুর শহরের আদি বোম্বে ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমান ও অস্বাস্থ্যকর খাবার পুড়িয়ে ফেলা হয়।
তিনি আরো জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারায় এই প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়। অভিযানকালে জেলা স্যানিটারি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) তারিকুল ইসলাম এবং গাংনী র্যাব-১২ একটি টিম সেখানে উপস্থিত ছিলেন।







