মুজিবনগরে ফেন্সিডিলসহ আটক ১
আইন-আদালত মেহেরপুর

মুজিবনগরে ফেন্সিডিলসহ আটক ১

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের মুজিবনগরে অভিযান চালিয়ে ৪৭ বোতল ফেন্সিডিলসহ সিরাজুল (৪৫) নামের এক মাদক কারবারীকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার সময় মুজিবনগর থানাধীন মানিকনগর এলাকায় অভিযান চালিয়ে সিরাজুলকে আটক করে পুলিশ। আটক সিরাজুল চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলাধীন মুন্সিপুর গ্রামের ছলেমানের ছেলে।

এ সময় তার স্বীকারোক্তিতে তার বহনকৃত একটি বস্তার মধ্যে লুকিয়ে রাখা অবস্থায় ৪৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। 

মুজিবনগর থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের উপর ভিত্তি করে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) মেহেদী রাসেলের নির্দেশে ও নেতৃত্বে এস আই উত্তম কুমার, এস আই সাহেব আলী, এস আই বিপ্লব সহ সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন।

ওসি মেহেদি রাসেল জানান মাদকবিরোধী অভিযানে শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে অভিযান চালিয়ে সিরাজুল নামের এক মাদক কারবারীকে ৪৭ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।