সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের গাংনীতে ৫০ বোতল ফেন্সিডিলসহ আটক সাজিদ আলী (১৪) নামের এক কিশোর ইজিবাইক চালকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার তাকে আটক করা হয়। আটককৃত সাজিদ আলী উপজেলার কাজিপুর গ্রামের মধ্যপাড়ার শাহাজামাল আলীর ছেলে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, উপজেলা রামনগর গ্রাম দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভবানীপুর ক্যাম্প ইনচার্জ এসআই জহির রায়হান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিলসহ ইজিবাইক চালক সাজিদ আলীকে আটক করে। মাদক বহনের কাজে ব্যবহৃত ইজিবাইকটি জব্দ করে পুলিশ। তিনি আরো জানান, আটক সাজিদ আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা পূর্বক জেলা আদালতে পাঠানো হয়েছে।







